ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

নতুন রেলপথে যশোর পৌছাবে ১ ঘন্টায়

মো: সরোয়ার হোসেন -ভাঙ্গা(ফরিদপুর) :
  • আপডেট সময় : ১২:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৯০ বার পঠিত

শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ছেড়ে যায় পরিক্ষা মুলক একটি ট্রেন। ট্রেনটি সকাল ৮ টা ৪১ মিনিটে ছেড়ে ১২০ কিলোমিটার গতিতে ছুটে ভাঙ্গা রেল জংশন থেকে যশোর পৌঁছাবে মাত্র ১ ঘন্টায়।

ঢাকা থেকে যশোর পর্যন্ত ২০০ কিলোমিটার এই রেলপথে ট্রেন পৌঁছাতে সময় লাগবে মাত্র আড়াই থেকে ৩ ঘন্টা। ট্রেনটি পুনরায় দুপুর ১২ টায় আবার ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ ব্যাপারে ভাঙ্গা রেল স্টেশন মাষ্টার জিল্লুর রহমান জানান,নতুন রুটে ট্রায়াল রেল চালানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে দ্রুত গতিসম্পন্ন রেল চালানোর জন্য দুর্ঘটনা এড়াতে পাশ্ববর্তী লোকজনকে সতর্ক করা হয়েছে। যাতে বয়ঃবৃদ্ধ,প্রতিবন্ধী ও গৃহপালিত প্রানী যাতে আশপাশে না থাকে।

বিষয়টি নিয়ে ভাঙ্গার রেল স্টেশন সেফটি ইনচার্জ শেখ নাসিম জানান, শনিবার সকাল আটটা ৪১ মিনিটে সময় উচ্চ গতি সম্পন্ন পরীক্ষামূলক ট্রেনটি যশোরের রুপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই ট্রেনটি ১২০ কিলোমিটার গতিতে যশোর পৌছাইতে সময় লাগবে মাত্র এক ঘন্টা। পরদিন আবারো( ৩১ মার্চ) রোববার সকালে রুপদিয়া রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে আবার যশোর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এভাবে কয়েকবার পরীক্ষার মূলক ট্র্যায়েল ট্রেন চলাচল করবে।

সংশ্লিষ্টরা জানান,ভাঙ্গা থেকে ফরিদপুর রাজবাড়ি হয়ে যশোর পৌছাতে সময় লাগতো যেখানে ৫ ঘন্টা সেখানে নতুন রেললাইন চালু হলে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘন্টা। পরীক্ষামুলক ট্রেন যাত্রায় সবকিছু পর্যবেক্ষণ করবে সেনাবাহিনী ও রেল প্রকল্পে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এদিকে নতুন রেলপথে রেল চলাচলের খবরে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্থানীয় সংবাদকর্মী অজয় দাস বলেন,নতুন এ রেল পথ চালু হওয়ায় আরেকটি স্বপ্ন পুরন হলো। এর ফলে যাতায়াতের পথ সুগম হওয়ায় এলাকার অর্থনৈতিক অবস্থার আরও উন্নয়ন হবে। প্রভাষক দীলিপ দাস বলেন, রেলের নতুন রুট চালুর ফলে এলাকায় যোগাযোগ ও অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন হবে।

ট্যাগস :

নতুন রেলপথে যশোর পৌছাবে ১ ঘন্টায়

আপডেট সময় : ১২:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪