ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নগরকান্দা-সালথা সোশ্যাল সোসাইটির ইফতার বিতরণ

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২৫৬ বার পঠিত

ফরিদপুরের সালথায় ঢাকাস্থ নগরকান্দা- সালথা সোশ্যাল সোসাইটির আয়োজনে অসহায় দুস্থ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে সালথা সদর উপজেলার বিভিন্ন স্থানে ৫ শতাধিক অসহায় দুস্থ পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসিফ মাহাবুব আকাশ, ধর্ম বিষয়ক সম্পাদক আবু মুছাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে অসহায় দুস্থ পথচারীদের হাতে ইফতার তুলে দেন।

সংগঠন সম্পাদক তাজুল ইসলাম জানান, ‘সময়ের মূল্যায়ন, সমাজের উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে আমরা অসহায় দুস্থ পথচারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে।

সাংগঠনিক সম্পাদক আসিফ মাহাবুব আকাশ তার বক্তব্যের মধ্যে বলেন, আমাদের এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সামাজিক ও উন্নয়ন মূলক কাজে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানো। তারই ধারাবাহিকতায় আজকে সালথা উপজেলার বিভিন্ন স্থানে নগরকান্দা-সালথা সোশ্যাল সোসাইটির পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয় এবং আগামীকাল নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হবে। ভবিষ্যতে এধরণের সামাজিক কাজসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নগরকান্দা-সালথা সোশ্যাল সোসাইটির ইফতার বিতরণ

আপডেট সময় : ০৯:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩