ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

নগরকান্দা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন জামাল হোসেন

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ১৩৬ বার পঠিত

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

৬ মে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পাঠানো  ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জামাল হোসেন মিয়াকে এ দায়িত্ব প্রদান করা হয়।

জামাল হোসেন মিয়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক। 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করেছেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া সরকারি চাকুরিতে যোগদান করার কারণে দলের সাধারণ সম্পাদক এবং প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

সম সাময়িক সময়ে যা এক বিশাল সাংগঠনিক শূন্যতার শামিল। চিঠিতে আরও উল্লেখ করেছেন, দলের গঠনতন্ত্র মোতাবেক এই শূন্য পদে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়াকে পরবর্তী সম্মেলনের পূর্ব পর্যন্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হলো।

নগরকান্দা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন জামাল হোসেন

আপডেট সময় : ০২:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩