নগরকান্দায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রীতি ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ২৭৭ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে “সম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্যা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ রুহুল আমিন রহমানী, উপজেলা ফিল্ড সুপারভাইজার খন্দকার লুৎফর রহমান, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সোহরাব হোসেন, শহীদ নগর কোদালিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, কেন্দ্র পরিদর্শক আব্দুল কুদ্দুস, রাজ্জাক ফরিদিসহ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের প্রধানগণ।
আলোচনায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব, সন্ত্রাসবাদ ও সামাজিক অবক্ষয় রোধে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।




















