ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নকলায় ১৫শ কৃষকের মাঝে সার বীজ বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৪:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ১১৭ বার পঠিত

শেরপুরের নকলায় ১৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন সংসদের উপনেতা বেগম
মতিয়া চৌধুরী এমপি।

শনিবার (১৫ জুন) ২০২৩-২০২৪ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ এর খরিপ-২ মৌসুমে উপজেলার ১,৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে
বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বানেশ্বরদী গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের হাতে ধান বীজ ও রাসায়নিক সার তুলে দিয়ে উদ্বোধন করেন।

উপজেলার ১৫০০ কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি উফশী রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর সার্বিক ব্যবস্থাপনায়
অনুষ্ঠিত বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম
জিন্নাহ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান লাকী
আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ ও অধ্যাপক আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসের দেওয়া হিসেব মতে, পর্যায়ক্রমে উপজেলার মোট ১,৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট ৭ হাজার ৫০০ কেজি উফশী রোপা আমন
ধানের বীজ, ১৫ হাজার কেজি ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার ও ১৫ হাজার কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হবে।

এদিন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এম.পি আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত উপজেলার প্রাথমিক ও
মাধ্যমিক স্তরের মোট ১৭৪টি স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার স্বরূপ আর্থিক প্রণোদণা প্রদান করেছেন।

ট্যাগস :

নকলায় ১৫শ কৃষকের মাঝে সার বীজ বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

আপডেট সময় : ০৪:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪