ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ:
  • আপডেট সময় : ১১:২৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১২২ বার পঠিত

নওগাঁ জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৯টার দিকে মারা যান তিনি। নিহত ব্যক্তির নাম সিদ্দিক হোসেন মোল্লা (৪৫)। তিনি নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে বলে জানা গেছে।

গত ৪ ফেব্রয়ারি ভারতীয় জাল রুপি লেনদেনের সময় সিদ্দিক মোল্লা ও মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে মান্দা থানা-পুলিশ। এর পর থেকে তাঁরা দুজনেই নওগাঁ কারাগারে হাজতবাস করছিলেন।

সিদ্দিক মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনসুর রহমান বলেন, ৪ ফেব্রয়ারি গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।

ওসি মনসুর রহমান আরও বলেন,এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তার দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল,জিজ্ঞাসাবাদ শেষে গত ১৩ ফেব্রয়ারি তাদের দুজনকে আদালতের মাধ্যমে আবারও নওগাঁ কারাগারে পাঠানো হয়।

এ প্রসঙ্গে নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম বলেন,সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজতি সিদ্দিক মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে কারাগার হাসপাতালে নেওয়া হয়।অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালের মাধ্যমে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু

আপডেট সময় : ১১:২৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫