ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

নওগাঁর রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৮:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৮২ বার পঠিত

নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন দ্বি-তল বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সারা দেশে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প ২য় পর্যায়ে প্রায় এক কোটি ১০লাখ টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণ কাজ করা হবে। ইতি মধ্যে নির্মাণকারি প্রতিষ্ঠান মেসার্স এম.আর ট্রেডার্স পশ্চিম বালুভরা রাণীনগরকে কার্য আদেশ দেওয়া হয়েছে।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভুমি) শেখ নওশাদ হাসান, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন,কাশিমপুর ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদার রফিকুল ইসলাম বিশ্বাস, ইউপি সদস্য খলিলুর রহমান প্রমূখ। এর আগে তিনি উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলো ভূমি বিষয়ক বিশেষ শুনানী, রাণীনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ, নারী ফোরামের প্রশিক্ষন ও সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

ট্যাগস :

নওগাঁর রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ০৮:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫