ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁর মান্দায় ভুট্টাক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৭:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ১১৮ বার পঠিত

নওগাঁর মান্দায় ভুট্টাক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কাঞ্চন সুইজগেট এলাকা থেকে শনিবার সকাল ১০টা দিকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার কৃত মরদেহ’টি আলেপ আলি (৫০) উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ভুট্টাক্ষেতের পাশে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি জানান, মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ হয়নি।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নওগাঁর মান্দায় ভুট্টাক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪