ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৭:৪০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ১৪২ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬শে নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে সড়কের পাশে রাহি ট্রাভেলস নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে টহল পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিষয়টি তদন্ত করা হবে বলেও জানান তিনি।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, বাসে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আপডেট সময় : ০৭:৪০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩