ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রীর হাত বিচ্ছিন্ন, গণপিটুনিতে স্বামীর মৃ-ত্যু

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৩:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১২৩ বার পঠিত

নওগাঁ শহরের আনন্দনগর এলাকায় মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছেন ঘাতক স্বামী। এতে স্ত্রীর একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর স্থানীয়দের গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী। বুধবার (২৮ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুমন। তিনি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের দুবলহাটি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি গৃহনির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান,প্রায় চার বছর আগে আনন্দনগর এলাকার আব্দুস সামাদের মেয়ে মৌয়ূরী খাতুনের সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমন শ্বশুড়বাড়িতে বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহে জড়াতেন।

স্থানীয় সূত্র জানায়,বুধবার রাত সাড়ে ৮টার দিকে সুমন মাদক সেবন করে বাসায় ফেরেন। এরপর স্ত্রীর সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে তিনি ধারালো হাসুয়া দিয়ে মৌয়ূরীর গলা ও হাতে আঘাত করেন। এতে তার বাঁম হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে সুমনকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর অবস্থায় দম্পতিকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। মৌয়ূরীর অবস্থা আশঙ্কাজনক মনে করে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

গণপিটুনিতে আহত সুমন রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে মারা যান।

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার পেছনে মাদকাসক্তি ও পারিবারিক কলহ দায়ী। সুমনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। স্বজনরা যোগাযোগ করলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নওগাঁয় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রীর হাত বিচ্ছিন্ন, গণপিটুনিতে স্বামীর মৃ-ত্যু

আপডেট সময় : ০৩:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫