ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ :
  • আপডেট সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ৫২৩ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কে এই ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত ইসাহাক আলী নামের ওই ছেলেটি ঢাকার একটি কলেজে পড়ালেখা করতো বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের ধানতাড়া এলাকায় নজিপুর রোড হতে ধামইরহাট গামী একটি মোটরসাইকেলের সাথে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় কলেজ ছাত্র ইসাহাক এবং ঘটনাস্থল হতে মৃতবৎ অবস্থায় স্থানীয়রা ধামইরহাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহতের পকেটে থাকা এনআইডি অনুযায়ী কলেজ ছাত্র ইসাহাক আলী (২১) উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেন।

ধামইরহাট থানার ওসি পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

ট্যাগস :

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩