ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ গরু ব্যবসায়ী নিহত, আহত ৭

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৮৯ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরে স্টিয়ারিং (ভটভটি) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে চাপা পড়ে ২ গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭জন।

সোমবার বেলা ১টায় নিয়ামতপুর- টিএলবি বোডে শাংশৈল নামক স্থানে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

নিহতরা হলেন, নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম (৩৮) ও একই ইউনিয়নের দামপুরা গ্রামের মনছের আলীর ছেলে শরিফুল ইসলাম (৫২)। আহতরা হলেন উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা রাজবংশীপাড়ার আজিজুর রহমানের ছেলে তারেক (২৩), তারই ভাই সিজান (১৮), বেলাল হাজির ছেলে মতিউর রহমান, জমশেদ আলীর ছেলে এনামুল হক, ফজলুল হকের ছেলে মোস্তফা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা থেকে ছাতড়া গরুর হাটে গরু ক্রয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি স্টিয়ারিং (ভুটভুটি) নিয়ামতপুর-টিএলবি বোডে শাংশৈল হাটের কয়েকশ গজ উত্তরে একটি কালভার্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে গলে ঘটনাস্থলে শরিফুল ইসলাম ও নিয়ামতপুর হাসপাতালে শামীম নামে আরেকজন মারা যায়। ৭ জনকে গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের বিষয়ে এ রির্পোট লিখা পর্যন্ত আইনগত পক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ গরু ব্যবসায়ী নিহত, আহত ৭

আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪