ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় গ্রামপুলিশের মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৭৩ বার পঠিত

নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটো রিকশায় কৃষ্ণ রবিদাস (৩০) নামে এক গ্রামপুলিশের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরে বদলগাছী ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
কৃষ্ণ নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের মৃত রমনী রবিদাসের ছেলে ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।

জানা যায়, গতকাল মঙ্গলবার অটোরিকশাযোগে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন কৃষ্ণ। বদলগাছী সদরে ব্রিজের পাশে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিতে ধাক্কা দেয়। এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে কৃষ্ণ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
নওগাঁ সদর থানার ওসি তদন্ত আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় আহতের পর উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় গ্রামপুলিশের মৃত্যু

আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪