ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নওগাঁয় র‌্যাবের অভিযানে ৩৯০ পিস ইয়াবাসহ আটক-১

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ১০:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ১৬১ বার পঠিত

নওগাঁয় র‌্যাবের অভিযানে ৩শ’ ৯০ পিস ইয়াবা ট্যবলেট সহ শাহিনুর ইসলাম (৪২) নামে একজন কে আটক করেছে র‌্যাব-৫। সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়, র‌্যাবের একটি চৌকস অভিযানিক দল সোমবার দিনগত রাতে নওগাঁর রাণীনগর উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করেন।

আটককৃত শাহিনুর ইসলাম হলেন, রাণীনগর উপজেলা সদর ইউনিয়নের বেলোবাড়ি গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিনগত রাত ৮টারদিকে রাণীনগর উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩শ’ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহিনুর ইসলামকে গ্রেফতার করেন।

এব্যাপারে রাণীনগর থানায় আটককৃত শাহিনুরের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হলে থানা পুলিশ গতকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে শাহিনুর কে নওগাঁ জেল-হাজতে প্রেরন করেন।

নওগাঁয় র‌্যাবের অভিযানে ৩৯০ পিস ইয়াবাসহ আটক-১

আপডেট সময় : ১০:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩