ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নওগাঁয় নারী চাতাল শ্রমিক হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১৪৯ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে চাঞ্চল্যকর চাতাল নারী শ্রমিক লাইলী বেগমকে জবাই করে হত্যা মামলায় থানা পুলিশ লাইলীর ঘাতক স্বামী আমজাদ হোসেনেকে (৫০) গ্রেফতার করেছে। তিনি জেলার মান্দা উপজেলার পার এনায়েতপুর গ্রামের মৃত ছমির উদ্দিন মন্ডলের ছেলে। বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টায় থানা পুলিশ তাকে নওগাঁ শহর থেকে গ্রেফতার করে।

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আমজাদ হোসেনকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জের ধরে গত ৩ ডিসেম্বর পূর্বরাত ২ টায় চাতালের ঘরে আমজাদ হোসেন তার ঘুমন্ত স্ত্রীকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান বলে স্বীকার করেছেন। বৃহস্পতিবার বিকেলে তাকে নওগাঁ কোর্টে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠান।

উল্লেখ্য, মান্দা উপজেলার শিয়াটা গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেন মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন পরিষদের পার্শ্বে অবস্থিত বাগাচারা গ্রামের আব্দুর রহমানের ভাড়া নেয়া চাউল কলে শ্রমিকের কাজ করতেন এবং চাতালের একটি থাকতেন।

৩ ডিসেম্বর দুপুরে সেই ঘর থেকে থানা পুলিশ লাইলী বেগমের জবাই করা মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের ভাই আব্দুস সামাদ প্রাং বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নওগাঁয় নারী চাতাল শ্রমিক হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩