ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নওগাঁয় গাঁজাসহ র‌্যাবের হাতে আটক -২

আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ:
  • আপডেট সময় : ০৩:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ২২২ বার পঠিত

নওগাঁর বদলগাছীতে দুজন গাঁজা কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মোটরসাইকেলের ছিটের নিচে লুকিয়ে রাখা এক ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ধরা পড়ে তারা।

গতকাল বুধবার ভোরে উপজেলার চকতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ঝাড়ঘড়রিয়া এলাকার সোহেল রানা (৩৪) ও শাহপুর এলাকার রিপন (৩৫)।
র‌্যাব-৫ জয়পুরহাট ফাঁড়ি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল রানা একজন পরিচিত মাদক ব্যবসায়ী। আর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনতেন রিপন।

নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে অর্থ যোগাতেন তিনি। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল সোহেল রানার গতিবিধি পর্যবেক্ষণ করা শুরু করে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে মোটরসাইকেলের ছিটের নিচে লুকিয়ে রাখা গাঁজা বহনকালে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁয় গাঁজাসহ র‌্যাবের হাতে আটক -২

আপডেট সময় : ০৩:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩