ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় অবৈধভাবে মাটি বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ:
  • আপডেট সময় : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৮৫ বার পঠিত

নওগাঁর সদর উপজেলার তুলসীগঙ্গা নদী পাড়ের মাটি অবৈধভাবে বিক্রির দায়ে আসলাম নামে একজনের ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।

ইউএনও ইবনুল আবেদীন জানান,সদর উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের তুলসীগঙ্গা নদীরক্ষা বাঁধ কেটে মাটি বিক্রি করছে কিছু প্রভাবশালী ব্যক্তি।এলাকাবাসীর কাছ থেকে এমন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় এলাকায় অভিযানে যায় সদর উপজেলা ভূমি কর্মকর্তা।

এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটা যন্ত্রপাতি রেখে পালিয়ে যায় লোকজন। এসময় মাটি বিক্রি চক্রের মূলহোতা চন্ডিপুর গ্রামের আসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
সঙ্গে জব্দ করা হয় মাটি কাটায় ব্যবহৃত মেশিন ও ৬টি ট্রাক্টর। পাশাপাশি ৩ লাখ টাকা জরিমান আদায় করা হয়। ভবিষ্যতে এমন কাজ না করার জন্য মুছলেকা নেওয়া হয়।

ট্যাগস :

নওগাঁয় অবৈধভাবে মাটি বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫