ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় অবৈধভাবে মজুদ ২৯১ টন চাল, ৩ লাখ টাকা জরিমানা

আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ:
  • আপডেট সময় : ০৬:০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ২২০ বার পঠিত

নওগাঁ শহরের লস্করপুরে মেসার্স ঘোষ অটো চাল কলে ২৯১ টন চাল অবৈধভাবে মজুদ রাখার চিত্র দেখতে পায় মোবাইল কোর্ট। এই অপরাধে মিল মালিককে জরিমানার পাশাপাশি সাতদিনের মধ্যে ওই চাল বাজারে ছাড়ার নির্দেশ দেয়া হয়।

অবৈধভাবে অতিরিক্ত চাল মজুত রাখায় নওগাঁয় দ্বিজেন ঘোষ নামে এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স ঘোষ অটো চাল কলে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ২৯১ টন চাল মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।

সোমবার সন্ধ্যায় নওগাঁ জেলা শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন। জেলা প্রশাসকের মিডিয়া সেলে রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

জেলা প্রশাসক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মেসার্স ঘোষ অটো চাল কলে অবৈধভাবে চাল মজুদ করে রাখা হয়েছে। আমাদের মজুদবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার পর লস্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ওই মিলে ২৯১ টন চাল মজুদ রাখা ছিল।

মোবাইল কোর্টের মাধ্যমে ওই মিলের স্বত্বাধিকারী দ্বিজেন ঘোষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত চাল ৭ দিনের মধ্যে বাজারে ছাড়া শেষ করতে হবে মর্মে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নওগাঁয় অবৈধভাবে মজুদ ২৯১ টন চাল, ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪