ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে বললেন শামা ওবায়েদ

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ১৩২ বার পঠিত

নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর-২ আসনে ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে সেদিকে দলীয় সকল নেতাকর্মীকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রায়ত আসাদ মাতুব্বরের স্বরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এই নির্দেশনা দেন।

তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। নির্বাচনে বহু দলের প্রার্থী থাকবে তাতে কোনো সমস্যা নেই। ফরিদপুর-২ আসনেও এমপি অনেক প্রার্থী রয়েছে। সকলকে প্রার্থীকে আমরা অভিনন্দন জানাই এবং তাদের জন্য দোয়া থাকবে। কিন্তু যারা স্বৈরাচার আওয়ামী লীগের সময় যারা সুবিধাভোগী, তারা যদি এখন উন্নয়নের কথা বলে তাহলে তো হাঁসি লাগে।

ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শামা ওবায়েদ বলেন, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তানাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে আর আমরা যদি সংসদে যেতে পারি, তাহলে সালথায় অনেক উন্নয়ন করা হবে। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি আরে বলেন, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে যারা দলের সাথে নেইমানি করে নাই, দল তাদের কথা মনে রাখবে। স্বৈরাচার পতনের পর আমাদের একটা সুযোগ আসছে সুষ্টু নির্বাচনের। এখন সবাই যার যার নিজের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে।

স্বরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ন-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিনুজ্জামান, যুবদল নেতা হাসান আশরাফ প্রমূখ।

ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে বললেন শামা ওবায়েদ

আপডেট সময় : ১১:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫