ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ধানের ক্ষেতে ঢেউ খেলে যায় সবুজ ধানের হাসি

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ২৭৭ বার পঠিত

দিনাজপুরের হিলিতে মাঠ জুড়ে আমন ধানের সবুজের সমারোহ। শুধু শুধু সবুজ আর সবুজ। কৃষকেরা বলছেন, কৃষি অফিসের পরামর্শে নিয়মিত আমন ধানের ক্ষেত পারিচর্যা করছেন তারা। এখনো কোনো রোগবালাই দেখা দেয়নি। ভালো আছে ধানের ক্ষেত। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফলনের আশা করছেন তারা। 

হাকিমপুর থানার মধ্যবাসুদেপুর গ্রামের কৃষক মো. মিজানুর রহমান বলেন, ‘আমি এই বছর নিজের ২ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছি। উপজেলা কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ দিচ্ছেন। এখনো ধানের গাছে কোনো রোগবালাই দেখা দেয়নি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে।’ 

বানিয়াল গ্রামের কৃষক মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘আমি চলতি আমন মৌসুমে নিজের ১ বিঘা জমির পাশাপাশি ২ বিঘা জমি বর্গা নিয়ে আমন ধান আবাদ করেছি। কৃষি বিভাগ নিয়মিত খোঁজ-খবর নিচ্ছে। ধানের গাছও বেশ বড় হয়েছে। তেমন রোগ দেখা যাচ্ছে না। বড় ধরনের ঝড়-বৃষ্টি না হলে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবো। জমির মালিককে টাকা দিয়েও লাভ থাকবে বলে আশা করছি।’ 

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম বলেন, ‘চলতি আমন মৌসুমে হাকিমপুর উপজেলার ১  পৌরসভাসহ ৩ ইউনিয়নে ৮ হাজার ১১৭ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এখন পর্যন্ত কোনো কৃষক রোগবালাই দেখা দিয়েছে এমন অভিযোগ আমাদের কাছে আসেনি। ইউনিয়ন পর্যায়ের মাঠ সুপারভাইজারসহ আমি নিজে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাবেন কৃষকেরা।’

ধানের ক্ষেতে ঢেউ খেলে যায় সবুজ ধানের হাসি

আপডেট সময় : ০৩:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪