ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬১ নাটোর-৪ আসনে ০৭ জন প্রার্থী জামানত হারালেন

মোঃ আসমত উল্লাহ -বড়াইগ্রাম(নাটোর):
  • আপডেট সময় : ০১:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ২৯৪ বার পঠিত

রোববার (৭ জানুয়ারি ২০২৪) নির্বাচনে মোট ভোটের ২৫ শতাংশ ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

৬১ নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৪৭০ জন। এরমধ্যে প্রদত্ত ভোট ২ লাখ ১৩ হাজার ২৭৩টি, বাতিল ভোট ৩ হাজার ৯১৩টি। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩৬০টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৫০ দশমিক ৭২ ভাগ। সে অনুযায়ী ২৫ শতাংশ ভোট হবে ৫৩ হাজার ৩১৮টি।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী (নৌকা) ১ লাখ ১৩ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের ছেলে নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন (ট্রাক) পেয়েছেন ৯০ হাজার ৭৪৮ ভোট।জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন,
জাতীয় পার্টির মো. আলাউদ্দিন মৃধা (লাঙ্গল) পেয়েছেন ২৮৬ ভোট, তৃণমূল বিএনপির আব্দুল খালেক সরকার (সোনালী আঁশ) পেয়েছেন ৭২ ভোট, জাতীয় পার্টির-জেপি এস এম সেলিম রেজা (বাইসাইকেল) পেয়েছেন ২৫৩ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) গাজী আবু সায়েম রতন (নোঙ্গর) পেয়েছেন ১৪০ ভোট, বাংলাদেশ কংগ্রেসের শান্তি রিবারু (ডাব) পেয়েছেন ২৭৩ ভোট, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গুরুদ্সপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম (ঈগল) পেয়েছেন ১ হাজার ২৯১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহম্মেদ (দোলনা) পেয়েছেন ২ হাজার ৭১৫ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬১ নাটোর-৪ আসনে ০৭ জন প্রার্থী জামানত হারালেন

আপডেট সময় : ০১:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪