ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতপুর ভূমি অফিসে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

পুলক সরকার- বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ১৮৭ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে মিসকেসের শুনানি করতে এসে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে দৌলতপুর এসিল্যান্ডের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রতন আলী, আশরাফুল, বিপ্লবসহ দুই গ্রুপের অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতরা উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ও বিপ্লবের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় দৌলতপুর এসিল্যান্ডের কার্যালয়ে আশরাফুল একটি মিস কেস করেন, যার শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকার কারণে শুনানির ডেট পেছানো হয়। এ সময় দুপক্ষের লোকজন ভূমি অফিসের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিদুল ইসলাম বলেন, আমি অফিসের বাইরে আছি। তবে ঘটনাটি আমি শুনেছি।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জমি-জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুর ভূমি অফিসে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

আপডেট সময় : ০২:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩