ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতপুরে ওরশের মেলা কমিটি নিয়ে বিরোধ, খাদেমের ওপর হামলার অভিযোগ

মো: হারুন অর রশিদ হারুন, দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০২:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১০৩ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ওরশ মোবারকের মেলা কমিটি গঠনকে কেন্দ্র করে দরবার শরীফের এক খাদেমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত খাদেম কামাল হোসেন।
আহত কামাল হোসেন (৪০) উপজেলার মথুরাপুর দরগাতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে। শনিবার (৯ মে) সন্ধ্যায় মথুরাপুর বাজার সংলগ্ন হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফে বৈশাখের ২৯ ও ৩০ এবং ১ জ্যৈষ্ঠ ওরশ মোবারক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওরশকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে দরবার এলাকায় মেলা আয়োজনের উদ্যোগ চলছিল। এ মেলার কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
খাদেম কামাল হোসেন জানান, তিনি গত চার বছর ধরে দরগাহ শরীফের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আসন্ন ওরশ ও মেলার কমিটি নিয়ে বিরোধের কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, হামলার সময় তার বোন রিতা খাতুন তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের হার ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “খাদেমের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দৌলতপুরে ওরশের মেলা কমিটি নিয়ে বিরোধ, খাদেমের ওপর হামলার অভিযোগ

আপডেট সময় : ০২:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬