ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ৭৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি উত্তর দৌলতদিয়ার মজিদ শেখের পাড়ার আক্কাস আলী মৃধার ছেলে মো. মিজানুর রহমান (২৫)।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিজানুর রহমানকে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করে দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫