ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দেশ রূপান্তর সাংবাদিক রানার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে মানব বন্ধন

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০১:০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২০৫ বার পঠিত

দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকরা মানব বন্ধন করেছে।

সিনিয়র সাংবাদিক আমিরুজ্জামান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, সাধারণ সম্পাদক দুদু মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ আরো অনেকে।

এসময় বক্তারা দ্রুত রানার মুক্তি দাবি করেন। একই সাথে ওইদিন দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদসহ সংশ্লিষ্ট ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী করেন।
তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পেয়ে, উল্টো জেলে যেতে হয়েছে সাংবাদিক রানাকে। এটা কোন সভ্য মানুষ মেনে নিতে পারে না।

ট্যাগস :

দেশ রূপান্তর সাংবাদিক রানার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে মানব বন্ধন

আপডেট সময় : ০১:০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪