ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দেশে খাদ্যের কোন অভাব নেই…নওগাঁয় খাদ্যমন্ত্রী

মোঃ আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ:
  • আপডেট সময় : ০৭:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ২৪৭ বার পঠিত

দেশে সরকারি ভাবে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও চলতি মৌসুমে আউশ ধান চাষ বেশি হওয়ায় আমদানির প্রয়োজন আর হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

গতকাল বুধবার দুপুরে তিনি নওগাঁর সাপাহার উপজেলায় নব-নির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেওয়ার সময় উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন,বর্তমানে গোডাউনে সর্ব কালের সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি খাদ্যশস্য রাখার জায়গা না থাকায় খাদ্যবান্ধব কর্মসূচির দুই মাসের চাল এক সঙ্গে দেওয়া হয়েছে। তাছাড়া আরো পাঁচ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোন অভাব নেই।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে নওগাঁর জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, সাপাহার উপজেলায় চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি পোরশায় আরো একটি নব-নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর উদ্বোধন করেন।

দেশে খাদ্যের কোন অভাব নেই…নওগাঁয় খাদ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩