ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই.. এমপি শাহীন চাকলাদার

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ১০:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ১৮৫ বার পঠিত

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন,দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।সরকার ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ সুখ শান্তিতে বসাবাস করছে।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

সরকারের উন্নয়নের বাঁধা গ্রস্হ করতে মরিয়া উঠেছে জামাত বিএনপি।তারা আগুন সত্রাসীতে মেতে উঠেছে।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর সন্ধ্যায় ৫নং মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার আরো বলেন,জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে সবার আগে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একাত্তরের মতো যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামায়াতের অপশক্তিকে রুখে দিয়ে ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং নৌকাকে বিজয় করতে হবে। শেখ হাসিনা যখন ২০০৮ সালের নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, তখন অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন। কিন্তু শেখ হাসিনা সেই বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে শেখ হাসিনা আবার স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা আবার বিজয়ী হয়ে সেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করবেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলু সরদারের সভাপতিত্বে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি রফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,সহ দপ্তর সম্পাদক মনোজ কুমার তরফদার প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ,প্রমুখ।
পরে সংসদ সদস্য শাহীন চাকলাদার ৬নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ১নং ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন,জেলা,উপজেলা,পৌর,
ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

ট্যাগস :

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই.. এমপি শাহীন চাকলাদার

আপডেট সময় : ১০:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩