ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দেশী বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে —-এডভোকেট আব্দুল মতিন

উত্তম কুমার সরকার-নেত্রকোনা:
  • আপডেট সময় : ০৮:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৪২ বার পঠিত

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ আব্দুল মতিন বলেছেন,
দেশী বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের অভূতপুর্ব উন্নয়নের কথা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে নেত্রকোণা জেলার
কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকালে বিদ্যাবল্লভ কবি রওশন ইয়াজদানী একাডেমি
মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন, তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরেছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে স্বাধীনতা বিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করতে নানা ধরণের ষড়যন্ত্র করছে। ডিনি দেশী বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ভুঁইয়া জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় গড়াডোবা, আশুজিয়াসহ আশেপাশের ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দেশী বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে —-এডভোকেট আব্দুল মতিন

আপডেট সময় : ০৮:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩