দেশবন্ধু গ্রুপের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে বণিক সমিতির কম্বল বিতরণ
- আপডেট সময় : ১২:১৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১৫১ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে মরহুম ডাঃ আলহাজ্ব আব্দুল ওয়াসেক আহাম্মেদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে, নাগেশ্বরী বণিক সমিতির সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে, দেশবন্ধু গ্রুপের পক্ষ থেকে, ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায়,নাগেশ্বরী বণিক সমিতির কার্যালয় থেকে, হত দরিদ্র ২ শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন- নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি মোঃ ফজলুল হক ফজলু,সাধারণ সম্পাদক আনিসুর রহমান জিন্নু, সহ-সভাপতি আলহাজ্ব কাজী রোমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মতিসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এছাড়া দেশবন্ধু গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন- মানব সম্পদ ও প্রশাসন উপ-ব্যবস্থাপক মোঃ শফিকুল আজম এবং সহকারি প্রকৌশলী মোঃ আসাদুল ইসলাম। উপ ব্যবস্থাপক শফিকুল আজম বলেন, আপনারা দেশবন্ধু গ্রুপের সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন,যেহেতু এই প্রতিষ্ঠান কুড়িগ্রাম জেলার। দেশবন্ধু গ্রুপ এগিয়ে যাওয়া মানেই কুড়িগ্রাম জেলা এগিয়ে যাওয়া।
বণিক সমিতির সভাপতি ফজলুল হক ফজলু বলেন, শিল্পপতি গোলাম মোস্তফা ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, আমি তার সাথে যোগাযোগ করে আপনাদের জন্য আরও বেশি কিছু নেওয়ার চেষ্টা করবো। তিনি আরও বলেন, দেশবন্ধু গ্রুপের পণ্য আমাদের এলাকার পণ্য, তাই আমরা সবাই দেশবন্ধু গ্রুপের পণ্য কিনবো এবং ব্যবহারের চেষ্টা করবো। তীব্র শীতে কম্বল পেয়ে নারী-পুরুষ সবার চোখে, খুশি-খুশি ভাব লক্ষ্য করা গেছে।


















