ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

দেবীগঞ্জে জমিতে পানি নেওয়ার ড্রেন নিয়ে সংঘর্ষ, কৃষক আহত

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৮৫ বার পঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জমিতে পানি নেওয়ার ড্রেন নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে শাহাজ উদ্দীন (৬০) নামের এক কৃষক কোদালের আঘাতে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা বন্দীরকামাত গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাহাজ উদ্দীন ওই এলাকার মৃত ডাহাজ উদ্দীনের ছেলে। ঘটনার পর প্রথমে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার ডান পায়ের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শাহাজ উদ্দীন জানান, শনিবার সকালে প্রতিদিনের মতো তিনি তার লিজ নেওয়া চাষের জমিতে কাজ করতে যান। সেখানে গিয়ে দেখেন, প্রতিবেশী সহর উদ্দীন বাবু (৩৭) ও তার বাবা আব্দুর রহমান (৬০) তার জমির ভেতর দিয়ে কোদাল দিয়ে ড্রেন কাটছেন, যাতে তাদের জমিতে পানি প্রবাহিত করা যায়। তিনি এতে আপত্তি জানিয়ে বলেন, তিনি ওই জায়গা থেকে পানি নেন না এবং তার জমি ব্যবহার না করতে অনুরোধ করেন। পরে উভয় পক্ষই কথা কাটাকাটিতে জড়িয়ে পরেন।

পরে ক্ষিপ্ত হয়ে সহর উদ্দীন বাবু তার হাতে থাকা কোদাল দিয়ে তার পায়ে আঘাত করেন এবং আব্দুর রহমান তাকে মারধর করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
আহতের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, “খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাবাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তবে পায়ের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে রংপুরে রেফার্ড করেন।”
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোসফেকা জানান, কোদালের আঘাতে শাহাজ উদ্দীনের ডান পায়ের হাড় কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সহর উদ্দীনের ভাই আব্দুল মালেক মুঠোফোনে জানান, ড্রেন বাঁধাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় তার ভাই শাহাজ উদ্দীনের পায়ে কোদাল দিয়ে

আঘাত করেন, এতে তিনি আহত হন।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :

দেবীগঞ্জে জমিতে পানি নেওয়ার ড্রেন নিয়ে সংঘর্ষ, কৃষক আহত

আপডেট সময় : ০৮:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬