ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দেবহাটার পারুলিয়ায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আব্দুল্লাহ আল মামুন-দেবহাটা(সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৫:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৫৫০ বার পঠিত

দেবহাটার পারুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী বক্সের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার পারুলিয়া খাসপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী বক্স ইন্তেকাল করেছেন)(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মঙ্গলবার ১৬ জানুয়ারী নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থ অবস্থায় দুপুর ১ টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। বুধবার ১৭ জানুয়ারী মরহুমের রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন করা হয়। পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব মুজিবর রহমান, কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দেবহাটার পারুলিয়ায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৫:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪