ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দেবহাটায় ১০ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

আব্দুল্লাহ আল মামুন- দেবহাটা ;
  • আপডেট সময় : ১১:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ১৯২ বার পঠিত

দেবহাটায় ১০ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী পারিবারিক বিরোধে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ঐ শিক্ষার্থীর নাম হেমা পারভিন (১৫)। সে দেবহাটা উপজেলার মাঝ সখিপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে। নিহত হেমা সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীতে অধ্যায়নরত ছিল।

বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারী, ২৪ ইং সকাল ১১টার দিকে দেবহাটা থানা পুলিশ নিহতের ঘর থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, হেমা তার পিতার নিকট থেকে জামা কেনার জন্য টাকা নিয়ে তার মায়ের কাছে রেখে দিয়েছিল। বৃহস্পতিবার সকালে হেমা তার মায়ের কাছে সেই টাকা থেকে ৫০ টাকা চাই। কিন্তু তার মা টাকা না দিতে চাইলে সে খুব রাগারাগি করে। যার কারনে তার মা ঘরের বাইরে যেয়ে তার পিতাকে খুজতে বের হলে ঘর ফাকা থাকায় হেমা তার ঘরের মধ্যে উড়না দিয়ে আত্মহত্যা করে। পরে তার মা ও পরিবারের লোকজনসহ পার্শ্ববর্তী লোকজন ঘরে ঢুকে হেমার ঝুলন্ত দেহ দেখতে পাই। তাৎক্ষণিক সকলে মিলে তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হেমা তার বাবা মায়ের বড় মেয়ে ছিল। তার ছোট আরেকটি বোন আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিব হাসান বাধন হেমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।

দেবহাটায় ১০ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

আপডেট সময় : ১১:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪