ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দেবহাটায় স্কুল-বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন-দেবহাটা ((সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৭:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ২২০ বার পঠিত

দেবহাটায় রাইট টু গ্ৰো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কিশোর এবং কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল-বেইজ ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন সকাল ১০ টায় ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শিরিনা পারভীন। রাইট টু গ্ৰো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার দিক নির্দেশনা মূলক আলোচনায় বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোর- কিশোরীদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব এ ব্যাপারে কিশোরীদের মাঝে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তারা কি করে নিজের বয়ঃসন্ধিকালীন পরিচর্যা করবে এ ব্যাপারে তাদের মতামত গ্রহণ করে তাদেরকে সে বিষয়ে দিকনির্দেশনা দেন। সেই সময় অভিভাবক গণ কি করে সহযোগিতা করবে সে ব্যাপারে তাদের সাথে খোলামেলা আলোচনা করেন।

পরিবারে কি করে বাবা মার সাথে এ বিষয়ে আলোচনা করবে সে বিষয় তাদেরকে মানসিকভাবে কাউন্সিলিং করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক রাশিদা খাতুন, রাইট টু গ্রো প্রজেক্টের সাইফুল ইসলাম, কমিউনিটি প্রোমোটার সাবিনা বেগম ও নাসরিন নাহার সহ স্কুলের ছাত্র- ছাত্রীবৃন্দ।

দেবহাটায় স্কুল-বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪