দেবহাটায় সরকারী কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক, জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন জেলা প্রশাসক
- আপডেট সময় : ১০:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৮৮ বার পঠিত

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা আখতার।
সোমবার ২৪ নভেম্বর ২০২৫, উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান এবং দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থান এর লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণে দিকনির্দেশনা প্রদান করেন।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম,দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। এসময় দেবহাটা উপজেলার সকল কর্মকর্তা – কর্মচারী, রাজনীতিবিদ, শিক্ষক, জন প্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন।



















