ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের গরীব অসহায়দের মাঝে সহায়তা চেক প্রদান

আব্দুল্লাহ আল মামুন- দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ১১:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৭৬৯ বার পঠিত

দেবহাটায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় নগদ অর্থ সহায়তার চেক ও গরু প্রদান করা হয়েছে। সোমবার (০১ এপ্রিল) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গরীব, অসহায় ও ভিক্ষুকদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত থেকে উক্ত চেক ও গরু বিতরণ করেন খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক সমীর কুমার মল্লিক, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা সহকারী পরিচালক রোকনুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার প্রমুখ।

এসময় ১০ জনকে ৪ হাজার টাকা হারে সহায়তার চেক প্রদান করা হয়। একই সাথে ভিক্ষুক পূর্নবাসন হিসেবে এক নারীকে একটি বকনা বাছুর ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের গরীব অসহায়দের মাঝে সহায়তা চেক প্রদান

আপডেট সময় : ১১:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪