ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

দেবহাটায় ঢেপুখালীতে ভূমিদস্যু সন্ত্রাসীদের শাস্তির দাবীতে ভূমিহীনদের মানববন্ধন

আব্দুল্লাহ আল মামুন-দেবহাটা(সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৬:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ৪৩৬ বার পঠিত

দেবহাটার ঢেপুখালি ভূমিহীন পল্লীতে ভোর রাতে আতঙ্ক সৃষ্টি করে লুটপাট এবং জমি দখলের চেষ্টার ঘটনার প্রতিবাদে ও আটককৃত কালীগঞ্জের সন্ন্যাসির চক গ্রামের মৃত রুপচাঁদ গাজীর ছেলে ভূমিদস্যু বাহিনীর প্রধান আসামী রুহুল আমিন গাজী (৬৫) সহ তার অন্যান্য সহযোগীদের যথাযথ বিচারের দাবীতে ঢেপুখালী ভূমিহীন জনপদে ভূমিহীনদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ জানুয়ারী, ২৪ ইং সকাল ১১ টায় ঢেপুখালী রাস্তার পাশে দেবহাটা-কালীগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বায়েজিদ হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম, সদস্য রেজাউল ইসলাম, সাতক্ষীরা ভূমিহীন সংগ্রাম কমিটির নেতা বাবুল হোসেন বাবলু প্রমুখ। সভায় বক্তারা বলেন, ভূমিদস্যু বাহিনীর প্রধান আসামী রুহুল আমিন গাজী দীঘ ২০ বছরের বেশি এই এলাকার অর্ধশত বিঘার বেশি জমি জোরপূর্বক দখল কওে রেখেছে। তার সন্ত্রাসী কর্মকান্ডে ভূমিহীনরা আতঙ্কে দিনযাপন করে।
গত বৃহষ্পতিবার রাতেও সে সন্ত্রাসী বাহিনী নিয়ে এই এলাকার ভূমিহীনদের জমি দখল করতে এসেছিল। স্থানীয়দের প্রতিরোধে তারা পিছু হটে এবং পুলিশ তাদেরকে অস্ত্রসহ আটক করে। এজন্য বক্তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তাদের উপযুক্ত শাস্তির দাবী জানান

দেবহাটায় ঢেপুখালীতে ভূমিদস্যু সন্ত্রাসীদের শাস্তির দাবীতে ভূমিহীনদের মানববন্ধন

আপডেট সময় : ০৬:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪