দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৭:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৮৩ বার পঠিত

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫, উৎযাপন উপলক্ষ্যে র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগষ্ট রবিবার সকাল ১০ টায় উপজেলা মসজিদের নিচ তলা হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। তার আগে সকাল ৯.৩০ টায় দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ চত্বরে এসে শেষ হয় এবং উপজেলা পুকুরে রুই,কাতল ও মৃগেল মাছ অপমুক্ত করা হয়। পরে মসজিদ হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ মহোদয়ের সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন ও সফল মৎস্য চাষী জাহাঙ্গীর আলম।
এসময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহীনা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল সহ উপজেলার সফল বিভিন্ন মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সফল পাবদা মৎস্য চাষী গোলাম ফারুক সরদার,সফল গলদা চিংড়ি চাষী আমিরুল ইসলাম,সফল কার্প মৎস্য চাষী রিয়াজুল ইসলাম ও মিজানুর রহমান সহ কয়েক জন মৎস্য চাষীদের সফল ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।



















