ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দেবহাটায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান ২০২৫ পালিত

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৪:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৪৯ বার পঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেবহাটা উত্তর শাখার সখিপুর ইউনিয়নের উদ্যোগে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সখিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির দেবহাটা উত্তর শাখার সভাপতি মো. রোকনুজ্জামান রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর শাখার সাহিত্য সম্পাদক রুহুল আমিন, সখিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি রোকনুজ্জামান রোকন বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেবল সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়েই নয়, সবুজ-সুশোভিত বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবেশ রক্ষায় গণসচেতনতা বাড়াতে আমাদের এ মাসব্যাপী কর্মসূচি চলবে।”
তিনি আরও বলেন, “পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগ নিতে অন্যান্য ছাত্র ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি রুহুল আমিন বলেন, “ছাত্রশিবির ‘জুলাই চেতনা’ ধারণ করে দুর্নীতি, বৈষম্য ও পরিবেশ বিপর্যয়মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের বৃক্ষরোপণ সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ।”
উল্লেখ্য, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও জনবহুল এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

দেবহাটায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান ২০২৫ পালিত

আপডেট সময় : ০৪:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫