ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দেবহাটায় গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

আব্দুল্লাহ আল মামুন- দেবহাটা(সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৮:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ৬২ বার পঠিত

দেবহাটায় ঋতুরাজ বসন্তের আগমনে গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল, দেবহাটা উপজেলা ও তার আশেপাশে এলাকাগুলোতে ছোট-বড় প্রায় সকল গাছে ঝুলছে থোকা থোকা আমের মুকুল।
এতে বেড়েছে ভ্রমরের আনাগোনায় মুকুলের ম ম গন্ধে মুখরিত দেবহাটা।বাড়ির আঙিনায় পুকুরপাড় বাগানসহ সকল আম গাছে ঝাঁপিয়ে পড়েছে মুকুলে ।ছোট-বড় প্রায় সকল গাছ মুকুলে ভরে গেছে স্থানীয় দেশি জাতসহ আম্রপালি, ফজলি ,লতা ,ন্যাংড়াসহ নানা জাতের আম গাছে এসেছে পর্যাপ্ত মুকুল।
মুকুল আসলে অনেকেই গাছে স্প্রে করার জন্য ভ্রাম্যমাণ স্প্রেয়ারের অপেক্ষায় আছে, কেউ কেউ নিজ উদ্যোগে স্প্রে করে থাকে।দেবহাটার বিভিন্ন নার্সারিতে কথা বললে তারা বলেন মুকুল আসার সাথে সাথে মুকুলে সকালে পানি স্প্রে করতে হয় ও হালকা কীটনাশক স্প্রে করা দরকার কুয়াশা বেশি হলে আমের মুকুল পুড়ে যায়। মুকুল থেকে গুটি ধরার পরে গাছে পিপড়া লাগতে পারে পিঁপড়া আমের গুটি ক্ষতিসাধন করে থাকে।
তবে এ বছর কুয়াশা কিছুটা কম থাকায় আমের ফলন ভালো ও বেশি হতে পারে ।এই ব্যাপারে কয়েক জন আম বাগান মালিক বলেন, আমরা আশা করি এবার আমের বম্পার ফলন হবে, আমাদের আম দেবহাটার বিভিন্ন বাজারে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্না শহরে বিক্রি জন্য পাঠানো হয়, আরো বলেন এই বছর মুকুল আসার মুহূর্তে যে বৃষ্টি হয়েছে আশা করি এ বছর আর মুকুল তাপে পুড়ে যাওয়ায় সম্ভাবনা কম থাকবে।

দেবহাটায় গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

আপডেট সময় : ০৮:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫