ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দেড় কোটি টাকার হেরোইনসহ র‍্যাবের হাতে আটক ৪ মাদককারবারি

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৮:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৭০ বার পঠিত

ঢাকার সাভার ও গাজীপুরের কাশিমপুরে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৪৯ লক্ষ টাকা মূল্যমানের হেরোইনসহ ৪ মাদক কারবারিদের আটক করেছে র‍্যাব ।

এ সময় তাদের হেফাজত থেকে ১ কেজি হেরোইন ও ৪৯০ গ্রাম হেরোইনসহ মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে ভোরে শনিবার সকালে সাভারের হেমায়েতপুর ও শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন মামুন নগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা মোঃ শহিদুল হক (৩৫), রাজশাহী জেলার বাসিন্দা মোঃ জামিল হোসেন (২০),মোঃ মিজানুর রহমান মিজান (২০) ও মোঃ তারিফ হোসেন (৪৩)।

র‌্যাব জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শহিদুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তার হেফাজত থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

অন্যদিকে শুক্রবার সকালে গাজিপুর কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ জামিল হোসেন (২০),মোঃ মিজানুর রহমান মিজান (২০) ও মোঃ তারিফ হোসেন (৪৩) নামের তিন মাদক ব্যবসায়িকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ৪৯০ হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকার সাভার, হেমায়েতপুর, গাজীপুর, কাশিমপুর নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেড় কোটি টাকার হেরোইনসহ র‍্যাবের হাতে আটক ৪ মাদককারবারি

আপডেট সময় : ০৮:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪