সংবাদ শিরোনাম ::
দৃষ্টিহীন আহমাদুল্লাহর পাশে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন
আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
- আপডেট সময় : ০৮:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১০৩ বার পঠিত

জন্মগতভাবে অন্ধ শিশু আহমাদুল্লাহর পাশে দাঁড়িয়েছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। শিশুটির পরিবারের চরম দারিদ্র্য এবং চিকিৎসার অনিশ্চয়তার কথা জেনে তিনি এই মানবিক উদ্যোগ নিয়েছেন।
আহমাদুল্লাহর দৃষ্টি ফিরবে কি না,সে বিষয়ে চিকিৎসকরা নিশ্চিত নন। এই অবস্থায় তার চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। এই কঠিন পরিস্থিতিতে ইউএনও রাসেল ইকবাল আহমাদুল্লাহ ও তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, তার এই সহায়তা হয়তো সামান্য, কিন্তু উপজেলা প্রশাসন আহমাদুল্লাহর পৃথিবী দেখার স্বপ্ন পূরণের যাত্রায় সব সময় তার পাশে থাকবে।
এই মানবিক উদ্যোগে এলাকাবাসী ইউএনও রাসেল ইকবালকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা করছেন, উপজেলা প্রশাসনের এই সহযোগিতায় আহমাদুল্লাহর চিকিৎসার পথ সুগম হবে।



















