ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুর-৪: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৬৭ বার পঠিত

দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বিএনপি থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বুধবার (২ জুলাই) দুপুরে খানসামা উপজেলার পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর, খানসামা ও চিরিরবন্দর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, আজিজার রহমান শাহ্ এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ চৌধুরীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

সভায় কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। জনগণ ৫ আগস্ট সেই স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়েছে। এখন একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “দিনাজপুর-৪ আসনে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই অঞ্চলের বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের আহ্বানে আমি মনোনয়ন প্রত্যাশা করছি। ধানের শীষকে বিজয়ী করতে সক্রিয়ভাবে কাজ করছি।” এসময় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

দিনাজপুর-৪: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান

আপডেট সময় : ০৬:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫