ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুর-৪ আসন নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী মো. তারিকুল ইসলাম তারিক

মো.লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর);
  • আপডেট সময় : ০৭:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ১৯৮ বার পঠিত

দিনাজপুর-৪ তথা খানসামা চিরিরবন্দর আসনের আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূল পর্যায়ে পৌঁছানোর লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) সন্ধায় খানসামা সুপার মার্কেটে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সভায় সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজের সভাপতিত্বে উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আলোচনা করেন চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ২৫ বছরের সাবেক ইউপি চেয়ারম্যান দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী মো. তারিকুল ইসলাম তারিক।

তিনি তার বক্তব্য বলেন,পাড়ায় পাড়ায় জনগণের কাছে শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। বর্তমান সরকার সর্বস্তরের জনসাধারণের মাঝে ফ্রী করোনা টিকা প্রদান করেছে, যেটা উন্নত বিশ্ব করতে পারেনি। বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান করেছে, গরীব অসহায়দের মাঝে বিভিন্ন ভাতা চালু করেছে, স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী (পণ্য) সরবরাহ করেছে। এলাকার রাস্তাঘাট সহ সার্বিক বিষয়ে উন্নয়ন সাধিত হয়েছে। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল।

তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান যত উন্নয়ন, যত অর্জন, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এখন তাঁরই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার সব ধরনের সুযোগ সুবিধা মানুষের দোরগোড়ায় পৌছে দিত সক্ষম হয়েছে। দেশে দারিদ্রতার হার এখন একেবারে নগণ্য। বাংলাদেশ বিশ্বে একটি উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশটি বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অর্জন করেছে। এই উন্নয়নের ধারা ব্যাহত করতে জামাত বিএনপি উঠে পড়ে লেগেছে। এই জামাত বিএনপির ষড়যন্ত্র আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। আর এই সব বাধাবিপত্তি মোকাবিলা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন।

খানসামা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমানের পরিচালনায় বত্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান শাহ হেলাল, চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (বড় বাবু), চিরিরবন্দর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত শাহ প্রমুখ।

দিনাজপুর-৪ আসন নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী মো. তারিকুল ইসলাম তারিক

আপডেট সময় : ০৭:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩