দিনাজপুর-৪ আসনের জাগো নিউজ ২৪. কম এর প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ
- আপডেট সময় : ১১:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ২০০ বার পঠিত

অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ ২৪.কম–এ ২৫ জুন ২০২৫ তারিখে “দিনাজপুর-৪: ভোটের মাঠে বিএনপি-জামায়াত সমানে সমান” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী।
প্রতিবেদনে উল্লেখ করা হয়,তিনি নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা। তবে কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান একে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট বলে উল্লেখ করেছেন।
তিনি স্পষ্টভাবে জানান,“আমি কখনোই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা ছিলাম না এবং নই। আমি এ ধরনের কোনো পদে অধিষ্ঠিত নই এবং অতীতে কখনো ছিলামও না। উক্ত প্রতিবেদনে আমাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি জোর দাবি জানিয়ে বলেন,এমন উদ্দেশ্যমূলক ও মিথ্যা তথ্য পরিবেশন করা গর্হিত এবং নিন্দনীয় কাজ। একইসাথে তিনি সংবাদটির সংশ্লিষ্ট বিভ্রান্তিকর অংশ অবিলম্বে প্রত্যাহার ও সংশোধন করার অনুরোধ জানান।
কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান ভবিষ্যতে সকল গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ,সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার প্রত্যাশা ব্যক্ত করেন।



















