সংবাদ শিরোনাম ::
দিনাজপুর হিলি স্থলবন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ
মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
- আপডেট সময় : ০৩:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১৭৬ বার পঠিত

মহান মে উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ রয়েছে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
বুধবার (১ মে) বিষয়টি নিশ্চিত করে হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, মহান মে দিবস উপলক্ষে আজ হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় সব কার্যক্রম চলবে।
হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল বলেন, মে দিবস উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।



















