ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুর হিলিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে চ্যাম্পিয়ন গোহাড়া হাইস্কুল

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৯:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১১৮ বার পঠিত

দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলা পর্যায়ে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী)সকাল এগারোটায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। একই দিন বিকেল পাঁচটায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন উপস্থিত থেকে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হাসিনুর রহমান, নন্দীপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোতালেব হোসেন সহ খেলা পরিচালনা কমিটির সদস্য বৃন্দ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন বলেন, এবারে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট টুর্নামেন্টে ১৪ টি স্কুল ও মাদ্রাসার দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় পাউশগাড়া ফাজিল মাদ্রাসা ও গোহাড়া হাইস্কুল অংশ গ্রহণ করে।

টসে জিতে পাউশগাড়া ফাজিল মাদ্রাসা ৬৩ রানের টার্গেট দেয়। পরে গোহাড়া হাইস্কুল শেষ ওভারের শেষ বলে সিক্স মেরে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারী জেলা পর্যায়ে তারা খেলার অংশ গ্রহণ করবে বলে জানান তিনি।

দিনাজপুর হিলিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে চ্যাম্পিয়ন গোহাড়া হাইস্কুল

আপডেট সময় : ০৯:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫