ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুর হিলিতে কদর বাড়লো শুঁটকির, কেজিতে ৪০০ টাকা

মোঃ ওয়াজকুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ১০:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১১৪ বার পঠিত

দিনাজপুরের হিলিতে প্রতিটি শুঁটকির দাম বেড়েছে। প্রতিকেজি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে সব ধরনের শুঁটকির।

ক্রেতাদের অভিযোগ, ৭০০ টাকা কেজির শুঁটকি বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়। ৮০০ টাকা কেজি দরের শুঁটকি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়।  বিক্রেতারা বলছেন, তারা চট্টগ্রাম থেকে শুঁটকি এনে বিক্রি করেন। মোকামে আগের চেয়ে শুঁটকির দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। তাই তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

সোমবার (১৩ মে) হিলি বাজারে মলা মাছের শুঁটকি কিনতে এসেছেন মো. আনিসুর রহমান নামের এক ক্রেতা। তিনি বলেন, ‘শুঁটকি তরকারিতে দিয়ে স্বাদ বেড়ে যায়। তাই শুঁটকি কিনতে এসেছি। কিন্তু যে দাম, তাতে তো কেনাই মুশকিল! একমাস  আগে ১০০ গ্রাম শুঁটকির  দাম ছিল ৭০ টাকা। একমাস পর সেই ১০০ গ্রাম মলা মাছের শুঁটকি কিনতে হলো ১০০ টাকায়। এভাবে প্রতিটি মাছের শুঁটকির দাম বেড়েছে।’ 

আরেক ক্রেতা আব্দুল বাতেন বলেন, ‘আমি মাঝেমধ্যে শুঁকটি কিনি। যে  চিংড়ি মাছের শুঁটকি ১০০ গ্রাম ৬০ টাকা দিয়ে কিনতাম। এখন ৮০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। মাছের দাম বেশি হওয়ায় মাঝেমধ্যে শুঁটকি দিয়ে মাছের চাহিদা মেটাই। বর্তমানে সেটা কঠিন হয়ে পড়েছে।’

শুঁটকি মাছ বিক্রেতা মো, আব্দুল মাজেদ বলেন, ‘আমরা চট্টগ্রাম থেকে শুঁটকি মাছ পাইকারি এনে হিলিতে খুচরা বিক্রি করি। মোকামেই প্রতিকেজি মলা মাছের শুঁটকির দাম বেড়েছে কেজিতে ২০০ টাকা। ৭০০ টাকা কেজির মলা মাছের শুঁটকি কিনতে হচ্ছে ৯০০ টাকা কেজি। সব খরচ দিয়ে ৯৫০ টাকা পড়ে যায়। আর বিক্রি করছি ১ হাজার টাকা কেজি।’

মাজেদ আরও বলেন, একইভাবে চিংড়ি শুঁটকি, বাইম মাছের শুঁটকিসহ সব মাছের শুঁটকির দামই বেড়েছে। তাই আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

দিনাজপুর হিলিতে কদর বাড়লো শুঁটকির, কেজিতে ৪০০ টাকা

আপডেট সময় : ১০:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪