ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরে হিলিতে গাছে গাছে লিচুর মুকুল

মোঃ ওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২৪৪ বার পঠিত

দিনাজপুরের লিচু বাগানগুলো ফুলে ফুলে ছেয়ে গেছে। ফুলের চনমনে ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে। বাগানমালিকরা আশা করছেন, চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হবে। জেলায় ৫ হাজার ৪০০ হেক্টর জমিতে লিচুর চাষ হচ্ছে, জানিয়েছে কৃষি অধিদপ্তর।

হাকিমপুর উপজেলার মংলা গ্রামের লিচু বাগান মালিক আশরাফুল ইসলাম বলেন, তিন বিঘা জমিতে লিচুর বাগান করেছি। বাগানে চায়না থ্রি ও বোম্বে জাতের লিচুর গাছ আছে। প্রতিটি গাছে পর্যাপ্ত মুকুল আসতে শুরু করেছে। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য স্প্রে ব্যবহার শুরু করেছি। আশা করছি গত বছরের চেয়ে এবারের লিচুর বাম্পার ফলন পাবো।

দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান বলেন, এবারে জেলায় ৫ হাজার ৪০০ হেক্টর জমিতে লিচুর চাষ হচ্ছে। এছাড়াও বসতবাড়ি, রাস্তা-ঘাট সহ বিভিন্ন স্থানে লিচু গাছ রয়েছে। প্রতিটি গাছে প্রচুর লিচুর মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিটি গাছে লিচুর প্রচুর ফলন আসবে।

দিনাজপুরে হিলিতে গাছে গাছে লিচুর মুকুল

আপডেট সময় : ০৫:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪