ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কমেছে ২০-৩০ টাকা

মোঃ ওয়াজ কুরনী -দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৮৫ বার পঠিত

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে অর্ধেকে নেমেছে সব ধরনের সবজির দাম। ফলন ভালো এবং আমদানি বেশি হওয়ায় দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে, পবিত্র রমজান মাসে কম দামে সবজি কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা।

বুধবার (২০ মার্চ) বিকেলে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে যেই বেগুনের দাম ছিল ৩০-৪০ টাকা কেজি, বর্তমান তা বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়, ৬০ টাকার পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, ৬০ টাকার শিম বিক্রি হচ্ছে ৩০ টাকায়, ৫০ টাকার খিরা বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি, ৪০ টাকার টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকায়, আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে, পেঁপে ২৫ টাকা, করলা ৮০ টাকা, ৫০ টাকার গাজর বিক্রি হচ্ছে ২০ টাকায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, আদা ১৬০ টাকা কেজি, ১৬০ টাকার রসুন বিক্রি হচ্ছে ১০০ টাকায় ও ৯০ টাকার পেঁয়াজ কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, প্রতিবছর রমজানে সবজির দাম অনেক বেশি থাকে। এ বছর সব সবজির দাম কমে গেছে। এতে আমাদের মতো সাধারণ ক্রেতাদের সুবিধা হচ্ছে।

হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, আমরা পাঁচবিবি আর বিরামপুর থেকে সবজি পাইকারি কিনে আনি। রমজান শুরু হওয়ার পর থেকে প্রতিটি সবজির দাম কমে গেছে। ফলন ভালো এবং আমদানি বেশি হওয়ায় দাম কমেছে।

কৃষক মোতালেব হোসেন বলেন, এবার এক বিঘা জমিতে বেগুন চাষ করেছি। আল্লাহর অশেষ রহমতে ফলন ভালো হয়েছে। একমাস আগে থেকে বাজারে বেগুন বিক্রি করছি। প্রথমে ৪৫-৫০ টাকা কেজি দরে দাম পেয়েছি। আজ ৮ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করেছি।

দিনাজপুরে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কমেছে ২০-৩০ টাকা

আপডেট সময় : ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪