ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

দিনাজপুরে ভুয়া পুলিশ আটক

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর :
  • আপডেট সময় : ০৪:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ২০৫ বার পঠিত

দিনাজপুরে ভুয়া পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরফিকেশনের নামে দেশব্যাপী সহজ-সরল মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে দিনাজপুর কোতয়ালী থানার পুলিশ সদস্যবৃন্দ।

২৬ জুলাই বুধবার দুপুর ১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, পিপিএম।

এই সময়ে পুলিশ সুপার বলেন যে, দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রাজশাহী সহ সারা বাংলাদেশে তাদের প্রতারণার জাল বিস্তার করে পাসপোর্ট ভেরিফিকেশনের সেবা প্রত্যাশীদের নিকট ভুয়া স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পুলিশের পরিচয় দিয়ে পুলিশ ভেরিফিকেশন বাবদ টাকা গ্রহণ করে মানুষের সাথে দীর্ঘদিন থেকে প্রতারণা করে আসছে।

তথ্য প্রযুক্তির সাহায্যে দিনাজপুর এর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আব্দুল্লাহ্-আল-মাসুমের সমন্বয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ্ আল মামুন এর পরিকল্পনা ও নেতৃত্বে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মাওলা শাহ্, এসআই (নিঃ) মোঃ শামীম হক, এসআই (নিঃ) ইন্দ্রমোহন রায়, এসআই (নিঃ) মোঃ দুলু মিয়া সহ কোতয়ালী থানার অফিসার ও ফোর্সের সহযোগিতায় ধারাবাহিক অভিযানের ভিত্তিতে দিনাজপুর কোতয়ালী থানাধীন হরিহরপুর (কাউয়াপাড়া) গ্রামস্থ মোঃ মোসলেম উদ্দিনের ছেলে প্রতারক চক্রের সদস্য মোঃ আসিকুর ইসলাম আশিক (২৬) কে গত ২৫ জুলাই রাতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার থেকে জানা যায় যে, ই-পাসপোর্ট, বাংলাদেশ ভলান্টিয়ার গ্রæপে যুক্ত হয়ে ভেরিফিকেশন সংক্রান্ত পোস্ট বিশ্লেষণ করে কৌশলে পাসপোর্ট সেবা প্রত্যাশীদের ফেসবুক একাউন্ট পাসপোর্ট আবেদনপত্রের কপি থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ভুয়া এসবি বা ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে তাদের সাথে মোবাইল ফোন, হোয়াটস্ অ্যাপ, ম্যাসেঞ্জার সহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতা নিরসন ও পজেটিভ পুলিশ রিপোর্ট দাখিলের কথা বলে বিকাশ, নগদ, রকেট, উপায়, ডাচ বাংলা সহ বিভিন্ন মাধ্যমে টাকা গ্রহণ করে পরবর্তীতে পাসপোর্ট সেবা গ্রহীতাদের নম্বর ব্লাক করে দেয়।

গত ৬ মাসে মোবাইল এ্যাকাউন্টে লেনদেনের মাধ্যমে নগদে এগারো লক্ষ টাকা এবং ডাচ্ বাংলা এ্যাকাউন্টের মাধ্যমে এক লক্ষ বাইশ হাজার চুরানব্বই টাকা আত্মসাৎ করার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে।

আসামীর আসিকুর এর নামে বেনামে অসংখ্য সিম থাকার তথ্য পাওয়া যায়। এছাড়াও তার ব্যবহৃত সিমের আইএমই চেক করলে ৩০-৪০টি মোবাইল নম্বর পাওয়া যায়।

যা বিভিন্ন সময়ে বিভিন্ন সিম ব্যবহার করে দিনের পর দিন প্রতারণা চালিয়ে আসছিল। উক্ত বিষয়ে ২৬ জুলাই দিনাজপুর কোতয়ালী থানায় তার বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি আইনের ১৭০/৪০৬/৪১৯/৩৪ ধারায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নং-৭৪/৫৯৩।

ট্যাগস :

দিনাজপুরে ভুয়া পুলিশ আটক

আপডেট সময় : ০৪:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩